ছাতকে রহমতপুর কমিউনিটি ক্লিনিকে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্ভোধন
- Update Time : ১১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের রহমতপুর কমিউনিটি ক্লিনিকে আরো একটি অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বেসরকারী সংস্থা আইডিইয়া’র উদ্যোগে এবং কোকাকোলার সহযোগিতায় প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াস সার্ভিস প্রকল্পের আওতায় অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স বাস্তাবায়ন ও হস্তান্তর করে ওয়াটারএইড। কমিউনিটি ক্লিনিকটি এসব সংস্থার উদ্যোগে সংস্কার ও করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর কমিউনিটি ক্লিনিকে স্থাপিত স্যানিটেশন কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর শেষে কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেন।
ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে এবং আইডিয়া’র কর্মকর্তা সুষমা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, প্রোগ্রাম লিড-ইউনিভার্সাল অ্যাক্সেস বাবুল বালা, রহমতপুর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি,
ইউপি সদস্য ইসলাম উদ্দিন, আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক, প্রোগ্রাম ডিরেক্টর পার্থ হেফাজ শেখ।
বক্তব্য রাখেন, আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এ আমিন, প্রজেক্টের প্রকৌশলী সামসুল আবেদীন, ক্লিনিকের ভুমি দাতা আবুল বাশার প্রমুখ ।
এসময় ইউপি সদস্যা রাহেনা বেগম,কমিঃ ক্লিনিকের সিএইচসিপি রুমি বেগম, পিসিএসবিএ সুফিয়া বেগম, স্থানীয় ছফির উদ্দিন,আব্দুল আহাদ,আব্দুর রউফ, করিম আলী, আব্দুল মালিক, ফারুক মিয়া,কালা মিয়া, আব্দুল হেকিম, নুরুল আমিন, আব্দুল কাদির, আব্দুল হালিম সহ লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স স্থাপন ও হস্তান্তর করে ওয়াটারএইড। উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী।



















