জগন্নাথপুরে ছাত্রলীগের বিশাল শোক র্যালি
- Update Time : ০৩:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ আগস্ট ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে রক্তাক্ত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পৌর পয়েন্ট থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে স্বরণ কালের সর্ববৃহৎ শোক র্যালি বের হয়। শোক র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে শেষ হয়।শোক র্যালিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বদরুল ইসলাম রনি, বাহার আহমদ, শাকিল সুলতান, জাহিদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, নিজাম রনি, জুয়েল মিয়া, রুবেল হোসাইন, আব্দুল আহাদ,

উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হুসাইন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চঞ্চল আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ আফ্রিদি, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ দীনুল আহমদ, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরান আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ তাহমিন মিয়া, আব্দুল কাদির, আব্দুল তাহের, আলিফ উদ্দিন শুভ সহ উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিয়ন, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















