জগন্নাথপুরে সৈয়দপুর আদর্শ কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কলেজের হল রোমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রভাষক মোঃ আবু হানিফা ও হীরা মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে তিন তিন বারের নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ, লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ,

বিশেষ অতিথির বক্তব্য জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ, কবি সৈয়দ আজমল হোসেন, যুক্তরাজ্য প্রবাসি, সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ আফফান আহমদ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, কলেজের কম্পিউটার অপারেটর ইউসুফ আহমদ, মোঃ সুমন মিয়া, সৈয়দ রাসেল আহমদ, সৈয়দ মাহদি হাসান, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল আহাদ, মোছাঃ সুমাইয়া বেগম খুশি, মোঃ তাহেন মিয়া, মোছাঃ তাছকিয়া বেগম হেলি, রুবাইয়াত আদিল। এসময় সৈয়দ দিনুল আহমদ, রাকিব আহমদ, হাসান আহমদ, তাহমিদ আহমদ, নাঈম আহমদ, মোঃ আল আমিন, সাবির আহমদ, আহির হোসেন, নাহিদ আহমদ, শরিফ আহমদ, সাকিব আহমদ, নাদেল আহমদ,

মাজহারুল ইসলাম, সোসেন, রিয়াজ আহমদ, আরিফ আহমদ, সৈয়দ তানজিদ আহমদ, মাহিনুর রশীদ, তাসলিম খান, নাঈম খান, মোবিন মিয়া, মাঈনুল আহমদ, সৈয়দ শাকভীর আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন মিজানুর রহমান। উল্লেখ্য এবার সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১৪২ জন ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।




















