জগন্নাথপুরে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দালালের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
- Update Time : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বপ্নের দেশ ইতালিতে লোভনীয় চাকরির কথা বলে অন্তত ৫০টি পরিবারের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। লিবিয়া আটকিয়ে কয়েক দফা দালালের কাছে বিক্রি করে- জিম্মি করে বাড়িতে পরিবারের কাছে নির্যাতনের চিত্র দেখিয়ে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং অনেক পরিবারে জয়গা-জমি- বাড়ি বিক্রি করে টাকা দিয়েও কাজ হয়নি। কাজ না পেয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ায় কেউ কেউ দেশে ফিরেছেন। কাজ না পেয়ে কেউ কেউ বিদেশে মানবেতর জীবনযাপন করছেন। কুখ্যাত মানবপাচারকারী মাফিয়াচক্রের সদস্য দালাল প্রতারক খুনি এনাম ও তার সহযোগীদের নির্যাতনে তিনজন মৃত্যুবরণ করেছেন। তাদের নির্যাতনে মৃত্যুর পথের যাত্রি রয়েছেন অনেকেই। বিদেশে আটকে পড়া ব্যক্তিদের কাজের নিশ্চয়তা, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত এবং দালাল চক্রের হোতা কুখ্যাত মানবপাচারকারী মাফিয়াচক্রের সদস্য দালাল প্রতারক খুনি এনাম ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে প্রতারণার শিকার ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই মানববন্ধন ও সমাবেশ করেন। ভুক্তভোগী একাধিক পরিবারের পক্ষ থেকে স্বজনরা বাদী হয়ে মানবপাচারকারী মাফিয়াচক্রের সদস্য দালাল প্রতারক খুনি এনাম ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশাল মানববন্ধন মাওলানা ওমর ফারুক জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বক্তব্য রাখেন মুফতি শাহ আজিজুল করিম, মাওলানা শামছুল ইসলাম, হাফিজ মোজাহিদুল ইসলাম, আশরাফ আলী ইমরান, নাহিদ আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বিশাল মানববন্ধনে বক্তরা বলেন, স্বপ্নের দেশ ইতালিতে লোভনীয় চাকরির কথা বলে অন্তত ৫০টি পরিবারের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুখ্যাত মানবপাচারকারী মাফিয়াচক্রের সদস্য দালাল প্রতারক খুনি এনাম ও তার সহযোগীরা। বক্তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান প্রশাসনের প্রতি।



















