০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার
- Update Time : ০৯:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর-১০৭/২০১৭ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের প্রবাসী মনতেশ্বর আলীর বাড়ীতে বসবাসকারী শেরপুর গ্রামের মৃত সাইদ উল্লাহর ছেলে আব্দুল কাইয়ূম। গ্রেফতারকৃত আসামী আব্দুল কাইয়ূমকে আজ সোমবার (৭ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















