জগন্নাথপুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১০টি মোটরসাইকেল আটক
- Update Time : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েছে। অবৈধ মোটরসাইকেল ও কাগজপত্রবিহীন, হেলমেটবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের সহযোগিতায় একদল পুলিশ সদস্য শনিবার (৫ আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে অভিযান অভিযান চালিয়ে অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়। আটককৃত অবৈধ মোটরসাইকেল গুলো থানায় রাখা হয়েছে। জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতান জানান, মোটরসাইকেল ড্রাইভিং-এ অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়।তাই হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।



















