জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ৪
- Update Time : ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই সামছুল আারেফীন, এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভূক্ত ৪ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মোঃ ফজল মিয়ার ছেলে সিআর-১২৭/২৩(জগঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী রিয়াজ, রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার (কুবাজপুর) গ্রামের দয়াল রুহি দাশের ছেলে, দায়রা-২২৪ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ফলন রুহি, জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর (ছেমেদ মিয়ার কলোনীতে) বসবাসকারী- নবীগঞ্জ থানার কানাইপুর গ্রামের মোঃ কাছা মিয়ার ছেলে জিআর-১০৫/২২(জগঃ.) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ খালেদ মিয়া, পৌর এলাকার ইকড়ছই গ্রামের মোঃ তরফ উল্লাহ ভূইয়ার ছেলে জিআর-১০৫/২২(জগঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী রায়হান মিয়া- মোঃ রায়হান আলী ভূইয়া (১৯)। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (৫ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















