০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আলোচনা সভায়: শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনে আত্ম নিয়োগ করতে হবে- সৈয়দ ফারুক

  • Update Time : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন ১৫ আগস্ট। প্রতিটি বাঙ্গালী এ দিনটি শোকাবহ পরিবেশে শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে। এ শোককে শক্তিতে পরিনত করে নতুন উদ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনে আত্ম নিয়োগ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাঙালির স্বপ্ন ভঙ্গ করার ষড়যন্ত্র করেছিল কুচক্রি মহল। কিন্তু অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি। শেখ হাসিনা এখন দেশবাসীকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সজাগ থাকার আহবান জানান। বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য আলা মিয়ার সভাপতিত্বে সিলেট মহানগর ছাত্রলীগের সহ-দপ্তর সম্পাদক রিপন আহমদের পরিচালনায় ও কারী সাব্বির আহমদের কুরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আফরোজ মিয়া, সৌদি আরব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আলী, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা আবু তাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ইউনুস আহমদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মোকাদ্দেস মিয়া, ছাত্রলীগ নেতা নাফিস আহমদ, সোহেল আহমদ প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আলোচনা সভায়: শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনে আত্ম নিয়োগ করতে হবে- সৈয়দ ফারুক

Update Time : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩