০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মতবিনিময় সভায় উন্নয়নে আ.লীগ সরকারের বিকল্প নেই- সৈয়দ ফারুক
- Update Time : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক উপজেলার পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ রসুলগঞ্জ বাজারে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহ রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। দেশের উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এবং তার আগামীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।



















