জগন্নাথপুর পৌরসভার ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০৪:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার জনন্দিত সফল মেয়র মোঃ আক্তার হোসেন। এতে ব্যয় দেখানো হয় ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ও উদ্বৃত্ত দেখানো হয় ৯ লাখ ২০ হাজার টাকা। আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার কনফারেন্স রোমে অনুষ্ঠিত বাজেট পেশ অনুষ্ঠানে পৌরসভার জনন্দিত মেয়র মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার জনন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, কাউন্সিলর হাজী জিতু মিয়া, কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, কাউন্সিলর কামাল হোসেন, সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান চুনু, আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ দেব, কাউন্সিলর সোহেল আহমদ, কাউন্সিলর শাহিন আহমদ, ছমির উদ্দিন, কাউন্সিলর আলাল হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক ইয়াকুব মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, বিপ্লব দেব প্রমূখ।



















