জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১৪টি প্রতিষ্ঠানে ৫৪জন
- Update Time : ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমামান পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৪জন শিক্ষার্থী। এবার দাখিলে একটিও জিপিএ-৫ নেই। তবে উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলা তথা জগন্নাথপুর উপজেলায় একমাত্র প্রতিষ্ঠান ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ সহ ৪টি জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ১৪টি প্রতিষ্ঠানগুলো হল, উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয় ৮টি জিপিএ-৫, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭টি, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ৬টি, জগন্নাথপুর স্বরূপ চন্দ সরকারী উচ্চ বিদ্যালয় ৪টি, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ৪টি, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ৩টি, আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী স্কুল এন্ড কলেজ ৩টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজ ৩টি, পাটলি ইউনিয়নের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় ৩টি, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চিলাউড়া উচ্চ বিদ্যালয় ২টি, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ২টি, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ১টি, জগন্নাথপুর (হবিবপুর) আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ১টি, কারিগরি বিভাগ থেকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ৭টি। উল্লেখ্য, এবার এসএসসি ও সমামান পরীক্ষায় উপজেলার ৩০টি বিদ্যালয় থেকে মোট ২৩১৭ জন জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮৯৪ জন। জিপিএ -৫ পেয়েছে মোট ৫৪ জন। পাশের হার ৮১.৭৪ শতাংশ। ১৮টি মাদ্রাসা থেকে ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৩৫ জন, পাশের হার ৬৮.০২ শতাংশ।



















