জগন্নাথপুরে খেলা ধুলা যুব সমাজকে মাদক থেকে রক্ষা করবে- সৈয়দ ফারুক
- Update Time : ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে
আগামী জাতীয় সদস্য নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, খেলা-ধূলার মাধ্যমে যুব সমাজকে আকৃষ্ট করতে পারলে মাদকের ভয়াবহতার থেকে রক্ষা পাওয়া সম্ভব। মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ নিমূলে খেলা-ধূলা টনিক হিসেবে কাজ করে। তাই যুবসমাজকে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিয়ে মাদক থেকে খেলা-ধূলার প্রতি মনোনিবেশ করতে হবে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি এলাকায় আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্য রশি টানা-টানি খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এসময় বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



















