জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৯
- Update Time : ০৯:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এস আই মোঃ সাব্বির আহসান, এসআই মিজানুর রহমান, এএসআই হাসান আলীর নেতৃত্বের একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উপজেরার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ শাহজাহান মিয়া (২২), রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পশ্চিমপাড়া গ্রামের উদয় চন্দ্র দেবনাথের ছেলে গৌতম দেবনাথ (২৩), জগন্নাথপুর হবিবনগর গ্রামের মৃত করুনা রায়ের ছেলে কংকন রায় (২০), বাড়ি জগন্নাথপুর গ্রামের হুসমত আলীর ছেলে শফিক নূর (২৪), বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত রয়াব আলীর ছেলে আশিক মিয়া (৪৫), আশিক মিয়ার ছেলে মামুন মিয়া (২০), কদ্দুছ মিয়ার ছেলে মিছির আলী (৩৮), মৃত কাচা মিয়ার ছেলে নিম্বর আলী (২৪), উপজেলার মেঘেরকান্দি গ্রামের প্রেমময় আচার্যের ছেলে পলাতক আসামী শ্রীবাস আচার্য।



















