১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর রানীগঞ্জ ব্রিজে দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত

  • Update Time : ০৭:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দৃষ্টিনন্দন রানীগঞ্জ ব্রিজে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ভীড় জমে উঠে। বিকেল হলে ব্রিজে মানুষের ভীড়কে কেন্দ্র করে কিছু বখাটের দেখা যায়। বখাটে ছেলেদের কারনে মোটরসাইকেল দূর্ঘটনায় শিকার হচ্ছেন অনেক মানুষ। বখাটেদের কেন্দ্র করে ভাসমান দোকানপাটে যানজট সৃষ্টি হয় অভিযোগ অনেকের। ফলে রানীগঞ্জ ব্রিজ যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রিজে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ব্রিজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যাবেনা। এবং জরুরি প্রয়োজন ছাড়া ব্রিজে অহেতুক গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না। থানা পুলিশের এ কার্যক্রমের ফলে বর্তমানে ব্রিজ যানজট মুক্ত হয়েছে। উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আলী সহ সচেতন এলাকাবাসী ও পথচারীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। ওসি মোঃ মিজানুর রহমান জানান, ভাসমান দোকানপাট ও বখাটেদের কারনে ব্রিজ ও সড়কে দুর্ঘটনা হয়। ব্রিজে অহেতুক গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না। তিনি আরো বলেন, দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের নেতৃত্বে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা রানীগঞ্জ ব্রিজে প্রতিদিন অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করা হচ্ছে। এসময় দেখা যায়, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে মোটরসাইকেল চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল গুলি আটক করে থানায় দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর রানীগঞ্জ ব্রিজে দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত

Update Time : ০৭:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩