০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলের গায়ে কাদা দেয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

  • Update Time : ০৭:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাগলের গায়ে কাদা দেয়াকে নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে আজ শুক্রবার দুপুর। জানা যায়, উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুস সত্তারের একটি ছাগল প্রতিবেশি আমিনুর রহমানের বাড়ির আঙ্গিনা গেলে গাছের পাতা খাওয়ার কারনে ছাগলটির গায়ে কাদা লেপে দেয় বাড়ির এক শিশু। বিষয়টি জানাজানি হলে আব্দুস সত্তার ও আমিনুর রহমানের লোকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে এটি সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের লোকের দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাগলের গায়ে কাদা দেয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

Update Time : ০৭:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩