০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০২:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এএসআই এবাদুর রহমান ও এএসআই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের আব্দুল অজুদ মিয়ার ছেলে মোঃ শামসুল মিয়া (২৪), মোঃ শাহিন মিয়ার স্ত্রী মোছাঃ চম্পা বেগম (৩৩)। গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
























