জগন্নাথপুরে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক অসহায়- দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৮ জুন) বিকেলে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা, জগন্নাথপুরের কৃতি সন্তান আশরাফুল হক সুমনের উদ্যোগে তাহার প্রবাসী আত্মীয়র পক্ষ থেকে জগন্নাথপুর বাজারে শতাধিক অসহায়- দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী সহায়তা প্রদান করা হয়। অর্থ ও ঈদ সামগ্রী বিতরণকালে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আশরাফুল হক সুমন বলেন, অসহায়- দরিদ্র মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করছে। বাজারে জিনিষপত্রের দাম দিন দিন বৃদ্ধি হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। আশরাফুল হক সুমন আরো বলেন, জগন্নাথপুর- শান্তিগঞ্জবাসীর সার্বিক কল্যাণে ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। এসময় সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক আলী হোসেন খান, সাংবাদিক আমিনুর রহমান জিলু, মাওলানা আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
























