০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩
- Update Time : ০১:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই জিয়া উদ্দিন, এস আই সামছুল আরেফিন, এসআই সাইফুদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের কমরু মিয়ার ছেলে ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী আজিজুল হক, পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের সোনাই মিয়ার ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামী আল আমিন, জালালপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামী বশীর মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
























