০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

  • Update Time : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসানকে হত্যা মামলার আসামী করায় সাধারণ পাঠাগার সৈয়দপুরের পক্ষ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) পাঠাগার কার্যালয়ে পাঠাগার পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপ-পরিচালক (অর্থ) সৈয়দ হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল হাসিব, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ মদচ্ছির আলী মাজন, বিশিষ্ট মুরুব্বী সৈয়দ আবু ছালাম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মেম্বার, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ কুতুব উদ্দিন বখতিয়ার, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ছানাওর আলী, সৈয়দপুর দরগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ইউপি সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউপি সদস্য সৈয়দ আলাউর, ইউপি সদস্য সৈয়দ তানভীর মুরাদ, প্রভাষক মিজান আহমদ, মাসুম আহমদ, মোঃ ছাইদী আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, সৈয়দপুর ইশানকোনা গ্রামে দু’পক্ষের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সৈয়দ আনহার মিয়ার ছেলে সৈয়দ জামাল মিয়া (৪০)’র মৃত্যু ঘটে। সৈয়দ জামাল মিয়ার হত্যা কান্ডের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বক্তারা বলেন, ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসানকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার সময় চেয়ারম্যান আবুল হাসান এলাকাতে না থাকলেও প্রতিপক্ষ মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্নভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে জামাল মিয়া মামলায় হয়রানির উদ্দেশ্যে জনপ্রিয় এ চেয়ারম্যানের নাম জড়ানো হয়েছে। জামাল মিয়া হত্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যান আবুল হাসানের নাম প্রত্যাহারের দাবী জানান বক্তারা। এসময় প্রতিবাদ সভায় এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হত্যা মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

Update Time : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩