০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
- Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমানের নির্দেশে ৫ কেজি ওজনের গাঁজাসহ মোঃ রাসেল (৩৩) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। মোঃ রাসেল সুনামগঞ্জের ধর্মপাশা থানার মৃত আব্দুছ কুদ্দুছের ছেলে। থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর-রানীগঞ্জ রোড পৌরসভার হবিবনগর এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গাঁজা আটকের ঘটনায় গাঁজা বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গাঁজাসহ আটককৃত মোঃ রাসেলকে সোমবার (১৯ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
























