জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি আটক
- Update Time : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। থানার এসআই মোঃ সাব্বির আহসানের নেতৃত্বে এসআই মোঃ সাইফুদ্দিন ভুইয়া, এএসআই মোঃ আব্দুল কাইয়ূমের সহযেগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার সায়েদ মিয়ার বসত বাড়ীর পশ্চিমে আব্দুল ওদুদের টিনের ঘরে জোয়ার আস্তনায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার (ধরমীশা) গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোঃ সুজন মিয়া (৩৫), দড়িকুঞ্জনপুর গ্রামের মৃত শরিয়ত খাঁনের ছেলে মোঃ এলেমান খাঁন (৪৫), মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মৃত প্রফুল্ল দেবের ছেলে লিমন দে (২৭), পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে আজাদ আলী (৫০), মৃত ছমক আলীর ছেলে সোনা মিয়া (৪২), মৃত আব্দুল মনাফের ছেলে রুকন মিয়া (৪০), মৃত আব্দুল গফুর- কুদ্দুছ ড্রাইবারের ছেলে সায়েদ মিয়া (৩০), দড়িকুঞ্জনপুর গ্রামের মোঃ আইনুল হকের ছেলে বাচ্চু মিয়া (৩৮), ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে সুমন আহমেদ (২৮), নবীগঞ্জ থানার কলিয়ারদা ইউনিয়নের মান্দারকান্দি রামপুর গ্রামের মৃত কুদরত মিয়ার ছেলে রসুলগঞ্জ বাজার এলাকায় বসবাসকারী আব্দুল ওদুদ (৩২)। আটককৃত ১০ জুয়াড়িদের কাছ থেকে জোয়া খেলার ১০৪টি তাস ও নগদ ১৮ হাজার ৪ শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে শনিবার (১৭ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
























