০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
- Update Time : ১০:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিহাদ আহমদ (১৩) নামের একজনকে গ্রেফতার করেছে। উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ধর্ষক জিহাদ আহমদ। থানার এসআই শামছুল আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে জিহাদ আহমদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি ধর্ষক জিহাদকে মঙ্গলবার (১৩ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
























