০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গলায় ফাঁস লাগিয়ে এক তরুনের আত্মহত্যা
- Update Time : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে এক তরুন আত্মহত্যার করেছে। জানাগেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দবির মিয়ার ছেলে আরমান আহমদ (২০)। বৃহস্পতিবার (৮ জুন) অনুমান সাড়ে ১২টার দিকে দুপুরের খাবার খেয়ে আরমান তার রোমে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। বিকেল অনুমান ৪টার দিকে তার রোমের জানালার দিকে আরমানকে দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই শামছুল আরেফীনসহ একদল পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। থানার এসআই এসআই শামছুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই তরুণ কি কারনে আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। তার ব্যবহারের মোবাইলও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
























