০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাঙচুর, আদালতে মামলা

  • Update Time : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জোরপূর্বক বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক যুক্তরাজ্য প্রবাসির বিরুদ্ধে। এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিপুর গ্রামের মৃত হাজি আব্দুল গফুরের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মোঃ আবুল কালাম রাসেলের বসতবাড়ীর পুকুরের পূর্ব পাড়ের দেওয়াল নির্মাণ করা হয় প্রায় ৬ বছর পূর্বে। গত ১৬ মে সকাল ১০টার দিকে যুক্তরাজ্য’এক প্রবাসির বাড়ির কেয়ারটেকার আখতার হোসেন কর্তৃক আবুল কালাম রাসেলের বসতবাড়ীর পুকুরের পূর্ব পাড়ের উত্তর দিকের দেওয়াল ভেঙ্গে ফেলেছে। এসময় আবুল কালাম রাসেল স্থানীয় ইউপি সদস্যসহ সালিশি ব্যক্তিরা এসে বিষয়টি দেখে যান। পরে আবুল কালাম রাসেল তিনি ওই দিন তাহার বাড়ির পূর্ব উত্তর সিমানার দেওয়াল ভাঙ্গার অভিযোগ এনে থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত শেষ থানার তদন্তকারী কর্মকর্তা বাদী রাসেলকে সুনামগঞ্জ কোর্টে মামলা দায়ের পরামর্শ দেন। পরে থানা পুলিশের পরামর্শে ভুক্তভোগী আবুল কালাম রাসেল আদালতে নন এফ আই আর মামলা দায়ের করেন, যার নং ১৯০/২০২৩। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য জগন্নাথপুর থানায় প্রেরণ করে। জগন্নাথপুর থানা পুলিশ বিষয়টির সত্যতা পেয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করেন। যার নং ৫৭/২০২৩ ইং। এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম রাসেল বলেন, মৃত দানিছ মিয়ার ছেলে ফজল মিয়ার নির্দেশে, মৃত আব্দুল ওয়াহিদের পুত্র আখতার হোসেন আমাদের বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এবং আমাদেরকে প্রাণে হত্যা সহ বিভিন্নভাবে ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে আমি ওই সংঘবদ্ধ চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাঙচুর, আদালতে মামলা

Update Time : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩