১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ২০, আটক- ১২

  • Update Time : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২জনকে আটক করেছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিরগাঁও গ্রামের লিয়াকত মিয়া ও মৃত আবুল মিয়ার স্ত্রীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। তাদের এ বিরোধকে কেন্দ্র করে আজ শনিবার (২৭ মে) সাঙ্গিরগাঁও গ্রামে শালিস বৈঠক বসে। এতে সাঙ্গিরগাঁও, বলবল ও ঘিপুরা গ্রামের শালিসি ব্যক্তিরা অংশ নেন। বৈঠকে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের ১২ জনকে আটক করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ২০, আটক- ১২

Update Time : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩