০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর সৈয়দপুরে জামাল হত্যায় ৫ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : ১২:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সৈয়দ জামাল মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সৈয়দ জামাল মিয়া হত্যার এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সিএনজি চালক জামাল মিয়া (৪০) উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ আনহার মিয়ার ছেলে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধসহ প্রায় ১০জন আহত হন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে শুক্রবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দুপক্ষের সংঘর্ষে সৈয়দ জামাল মিয়া নামের ওই যুবক গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জামাল মিয়ার মৃত্যু হয়। শনিবার (২৯ এপ্রিল) রাত ৭টার দিকে সৈয়দ জামাল মিয়ার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সৈয়দ জামাল মিয়া হত্যার এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) রাতে নিহতের ছোট ভাই সৈয়দ হোসাইন আহমদ জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় ৫জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর সৈয়দপুরে জামাল হত্যায় ৫ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩