০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সৈয়দপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত- ১০
- Update Time : ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ১০ জন। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে শুক্রবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দুপক্ষের সংঘর্ষে সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ আনহাই মিয়ার ছেলে সৈয়দ জামাল মিয়া (৩৮) নামের ওই যুবক গুরুত্বর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জামাল মিয়ার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত আসছে…
























