০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার- ২
- Update Time : ০৪:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মোঃ শহিদুল ইসলাম এএসআই মোঃ ফখরুদ্দিন, এএসআই বিজয় পাশী এএসআই মোঃ আঃ কাইয়ুমসহ একদল পুলিশের পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নুর আহমদের ছেলে ৩টি মামলার ওয়ারেন্টেভুক্ত ২ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী রুকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর ইউনিয়নের বাউর কাপন গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে জিআর- ২৪৪/২০(দঃসুরমা) এর আসামী আবির হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
























