জগন্নাথপুরে সাধারন পাঠাগার সৈয়দপুর’র ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১২:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম গণশিক্ষা প্রতিষ্ঠান সাধারন পাঠাগার সৈয়দপুরের বার্ষিক সভায় ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সাবেক পরিচালক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে মোঃ নুরুজ্জামান ও সৈয়দ সাইদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ প্রমুখ। সভায় ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন, পরিচালক মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ সাইদুল হক, উপ-পরিচালক (অর্থ) সৈয়দ হাসান আহমদ। কমিটির সদস্যরা হলেন, সৈয়দ শেফুল আমিন, অধ্যক্ষ আব্দুর রহমান, সৈয়দ হিলাল, সৈয়দ লিলু মিয়া, সৈয়দ খাইরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রভাষক মিজান, সৈয়দ আনোয়ার আলী, সৈয়দ মিজান, সাংবাদিক ইয়াকুব মিয়া, মাওলানা সৈয়দ মনোয়ার, সৈয়দ মিজান, রাজা জিম্মাদার, তাজুল জিম্মাদার, মোঃ সুহেল আহমদ, মোঃ মোজাহিদ, সৈয়দ হুসবান, সৈয়দ মমসাদ আহমদ, জুম্মান আহমদ জয় জাবেদ আহমদ, শেখ মহসিন আহমদ, মোঃ ফুজেল আহমদ, মোঃ নাঈম আরমান, সৈয়দ রাহিন উদ্দিন, মোঃ মাসুম আহমদ, মির্জা রিপন বেগ, সৈয়দ তাহা আহমদ, সৈয়দ তায়েফ আহমদ, সৈয়দ দুলন আহমদ, সৈয়দ আশরাফুল হক, মোঃ ইয়ামিন খান, মোঃ সাহেল আহমদ, সৈয়দ মারজানন আহমদ, শেখ নাদেল আহমদ, মোঃ শিপু মিয়া, সাঈদি আহমদ।
























