খেলাফত মজলিসের আমীর যোবায়ের আহমদ চৌধুরীর জানাজায় মানুষের ঢল
- Update Time : ০৪:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের অন্যতম শীর্ষ আলেম ও বুজর্গ খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজায় অংশগ্রহণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১৬ রমজান) বিকাল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী শুক্রবার (১৫ রমজান) নারায়ণগঞ্জ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেয়ার পর ইফতারের আগ মুহূর্তে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাৎক্ষণিক সেখানকার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। জানাজার নামাজের ইমামতি করেন সিলেটের ভার্থখলা মাদ্রাসার মুহতামিম, খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ আব্দুল জলিল, ডা. এ তাওসিফ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও গহরপুর জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, বিশিষ্ট আলেম শায়খুল হাদীস মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা আব্দুল হক আমিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সভাপতি এম নাসের রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্ধোহা, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা আহমদ বিলাল, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নুরী চৌধুরী, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সচিব এডভোকেট মাওলানা মোঃ শায়খুল ইসলাম, মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, সিলেট মহানগরী আহবায়ক মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ। জানাজায় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। তাঁরা প্রিয় নেতাকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানান।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মত দেখতে আসেন এবং দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল রায়হান আলী, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, শায়েখের ছাত্র ও জামেয়া বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু আদিবা, হাজী নুর হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, মাওলানা আজিজুল হকসহ ঢাকা ও নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।



















