ছাতকে যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ক অবহিত করণ সভা
- Update Time : ০৫:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ক এক অবহিত করণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ব্র্যাকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ অবহিত করণ সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ব্র্যাক ছাতক শাখার
প্রোগ্রাম অফিসার এনামুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সুমন ধর, সহকারি শিক্ষক প্রণব দাস মিঠু, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আশীষ দাস,মাওলানা নুরুল হক, ক্বারী জাবেদ আলী,মাওলানা রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়,ব্যবসায়ী আজাদ খান, হাসপাতালের টিবি ল্যাবরসি এন্ড কন্ট্রোল এসিস্ট্যান্ট কামরুল ইসলাম, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার কৃষ্ণা রাণী দাস, জিয়াউর রহমানসহ ঈমাম,সাংবাদিক,শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।























