ছাতকে মুক্তিযোদ্ধা আব্দুর রউফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- Update Time : ০৭:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১ টায় পুর্ব নোয়ারাই জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন ও থানা পুলিশের একটি সু- সজ্জিত দল। মরহুমের জানাজা পড়িয়েছেন,পুর্ব নোয়ারাই জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওসমান গনি। জানাজায় বীর মুক্তিযোদ্ধা,সাবেক মেম্বার আলকাছ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান,স্থানীয় হাজী আকদ্দছ আলী,শরাফত আলী হাজী ইন্তাজ আলী, মকবুল আলী,সামছুর রহমান সামছু, এড.আব্দুস সালাম,মাও.আবুল কালাম,কয়েছ আহমেদ, ময়নুল হক চৌধুরী, কামাল চৌধুরী, আলমগীর হোসেন, লিটন মিয়া আখলুছ মিয়াসহ লোকজন উপস্থিত ছিলেন।
বিকেলে নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি জামে মসজিদ প্রাঙ্গনে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা, নোয়ারাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ মঙ্গলবার রাতে নোয়ারাই গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মরহুম মোবাররক আলীর পুত্র।মৃত্যু কালে তিনি এক স্ত্রী, ৩ পুত্র,২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


























