পরিকল্পনামন্ত্রীর সাথে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট নেতৃবৃন্দের সাক্ষাত
- Update Time : ০৯:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীর সরকারি দপ্তরে রেড-ক্রিসেন্ট নার্সিং কলেজ এর নতুন ভবন নির্মাণের জন্য তারা এই সাক্ষাতে মিলিত হন। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নেতৃবৃন্দকে নার্সিং কলেজের জন্য একটি নতুন ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে পরিকল্পনামন্ত্রী আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেডক্রিসেন্ট ইউনিট এর সম্মানিত সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক এমপি, রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের অন্যতম সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, সিলেট রেড-ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সোয়েব আহমদ, সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা।
























