০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের কর্মীরা কখনো সিগারেট হাতে নেয়নি : নজরুল ইসলাম বাবু

  • Update Time : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নেয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, `আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনো স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।’ এমপি আরও বলেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দুয়েকটি ঘটনা গোনায় ধরার মত না। শত্রুরা সবসময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না।

গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি। তিনি আরও বলেন, যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে স্লোগান শিখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন। আপনারা আজ এই আড়াইহাজারে এসেছেন। আজ ছাত্রলীগে বাধভাঙা জোয়ার এসেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রলীগের কর্মীরা কখনো সিগারেট হাতে নেয়নি : নজরুল ইসলাম বাবু

Update Time : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২