০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার পঞ্চম বিয়েতে হাজির ৭ সন্তান, অতঃপর গ্রেফতার

  • Update Time : ০৮:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ৫৫ বছর বয়সী শফি আহমেদের চার স্ত্রী ও সাত সন্তান রয়েছেন। তার পরও পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে যান তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। বাবার বিয়ে আটকাতে সরাসরি ছাদনাতলাতেই হাজির তার ৭ সন্তান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের। গত বুধবার রাতে পঞ্চম বিয়ের জন্য বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন শফি আহমেদ। ঠিক তখনই তার ৭ জন সন্তান বিয়ের মণ্ডপে হাজির হয়ে তাকে পুনরায় বিয়ে করতে বাধা দেন।

পাত্রীপক্ষের সামনে বিষয়টি খোলসা করেন সন্তানরা। শুরু হয়ে যায় তুমুল বাগবিতণ্ডা। শফির নামে পুলিশের কাছে অভিযোগও জানান তার সন্তানেরা। পুলিশ ঘটনাস্থলে এসে শফিকে গ্রেফতার করে। সন্তানরা সংবাদমাধ্যমকে জানান, বাবার পাঁচ নম্বর বিয়ের কথা জানতে পেরেই তারা পুলিশের কাছে অভিযোগ জানান। বাবা তাদের হাত খরচ বন্ধ করে দেন। সেই রাগ থেকেই তারা এমন কাজ করেছেন বলে জানান। সূত্র : আনন্দবাজার পত্রিকা, দি ইকোনমিক টাইমস
এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবার পঞ্চম বিয়েতে হাজির ৭ সন্তান, অতঃপর গ্রেফতার

Update Time : ০৮:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২