০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
- Update Time : ০৭:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে।শনিবার
(৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। উদ্ভোধনী খেলা ছাতক পৌরসভা ও ছাতক সদর ইউনিয়ন ফুটবল দলের মধ্যে অনুষ্টিত হয়েছে।

খেলায় ৩-১ গোলে বিজয়ী হয়েছে পৌরসভা দল। এ সময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার ভুমি ইসলাম উদ্দিন ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া সহ কর্মকর্তা, ইউ পি চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক – শিক্ষার্থী ও ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।



























