ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় জনিত সংবর্ধনা
- Update Time : ০৭:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে বিদায়ী এ কর্মকর্তার সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বেও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো মামুনুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলম, আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, এড. সুফি আলম সুহেল, আবু বক্কর সিদ্দিক,সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির প্রমুখ। প্রধান অতিথির মুহিবুর রহমান মানিক এমপি বলেন ছাতকে দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন ইউএনও মামুনুর রহমান। তিনি ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। তার অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কল্যাণ এবং উন্নয়নের সহায়ক হবে। বিভিন্ন বক্তারা আবেগ-আপ্লুত হয়ে ইউএনও মোঃ মামুনুর রহমানের বিশেষ কয়েকটি গুনাবলীর বিষয়ে আলোচনা করেছেন। এরমধ্যে বন্যা কবলিত এলাকায় মানুষের সহযোগিতা, করোনা কালীন সময় এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়সহ জনস্বার্থের একাধিক বিষয়ে তার দক্ষতা ও সহযোগিতার ভুঁয়সী প্রশংসা করেছেন সংবর্ধনা সভার বক্তারা। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহীম মিয়া, উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, আওয়ামীলীগনেতা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



























