০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • Update Time : ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ছাতক পৌর এলাকার তাতিকোনা গ্রামের আব্দুল করিমের হেরাই’র মেয়ে স্কুল ছাত্রী ফাহিমা বেগম (১২)। সোমবার তার নিজ বাড়ী সংলগ্ন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) সকালে বাড়ীর লোকজন ফাহিমাকে ঘরে না দেখে বাড়ীর পাশে একটি কাঠাল গাছের ডালে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে দাবি করা হলেও এর কোন কারণ জানাতে পারেননি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

Update Time : ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২