খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টা সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ষান্মাসিক শুরা অধিবেশন প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারি পরিচালক প্রভাষক মোহাম্মদ আব্দুর করীম। শুরা অধিবেশনে উপজেলা ও পৌর শাখা সমূহের ষান্মাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা ও জেলা শাখার রিপোর্ট পেশ, পর্যালোচনা এবং জেলার ১০ বৎসর মেয়াদী পরিকল্পনা ২০২১-২০৩০ পেশ ও পরামর্শ দানসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভূক্ত ছিল। অধিবেশনে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা সদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খলীল আহমদ, সহ-সাধারণ মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আবু সাঈদ, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রচার সম্পাদক মাওলানা নূরুল ঈমান, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমদ, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, সমাজ কল্যাণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ, নির্বাহী সদস্য প্রভাষক শুকুর আলী, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা আবুল হাসনাত, মাওলানা আলী আকবর প্রমুখ। বিজ্ঞপ্তি





























