০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ছেলের হাতে বাবা লাঞ্চিত শিকলে বাঁধা বৃদ্ধকে উদ্ধার করলেন চেয়ারম্যান
- Update Time : ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমশ্বর আলী (৭৫) কে তার একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২) জন্মদাতা পিতাকে মারপিট করে গুরুতর জখম করেছে। ছেলের মারপিটে আহত মমশ্বর আলী ঘটনাস্থলে পায়খানা করেছে। এতেও ক্ষান্ত হয়নি ছেলে সুহেল মিয়া। ঘরের বারিন্দায় তার বাবাকে লোহার শিকল দিয়ে বেধে রাখে সে। বৃহস্পতিবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমশ্বর আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাকারী ছেলে সুহেল মিয়াকেও দ্রুত আটক করা হয়। চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয়টি নিয়ে গ্রামের মুরব্বি ও উপস্থিত সকলের সাথে আলোচনা করে ছেলের হাতে বাবা লাঞ্চিত হওয়ার ঘটনায় ছেলে সুহেল মিয়াকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেন।





























