০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আজ ১৬ জন করোনায় আক্রান্ত
- Update Time : ১১:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ১৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ নতুন করে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌর এলাকার ৭ জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন, জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী ছাতক এলাকার ২ জন, পাটলী ইউনিয়নে ১ জন, কলকলিয়া ইউনিয়নে ১ জন, আশারকান্দি ইউনিয়নে ১ জন, পাইলগাঁও ইউনিয়নে ১ জন, জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ এলাকার ১ জন।





























