১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গরু চুরির মামলার আসামি গ্রেফতার

  • Update Time : ১১:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে একাধিক চুরি-ডাকাতির মামলার আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মৃত সমই খাঁর ছেলে গরু চুরির মামলার আসামি জিয়াউল খাঁকে (৩৬) তার বাড়ির সামন থেকে গত রাত সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছত্তার জানান, গ্রেফতারকৃত আসামী জিয়াউল খাঁ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিয়েছে সে ও তার সহযোগিরা গরু চুরির সাথে জড়িত। আদালতে সে আরো জানায়, তার সহযোগিরা পৌর এলাকার ইসহাকপুর গ্রাম থেকে গত ২৯ জুন ওই এলাকার হাজি আবুল হোসেনের তিনটি গরু চুরি করে হবিগঞ্জের মাধবপুরে নিয়ে চুরির গরু বিক্রি করেছে। আদালতে স্বীকারোক্তিতে জানায় চুরির গরু বিক্রি করে সে ১০ হাজার টাকা পেয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস ছত্তার জানান, আসামির বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গরু চুরির মামলার আসামি গ্রেফতার

Update Time : ১১:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১