০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮মে) বিকেলে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৩ টি ইউনিয়নের দল ও পৌরসভার ১টি দল সহ মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, মাস্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন, ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়া প্রমুখ। উদ্বোধনী খেলা ভাতগাওঁ ইউনিয়ন দল ও জাউয়াবাজার ইউনিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে জাউয়াবাজার ইউনিয়ন দলকে পরাজিত করে ভাতগাওঁ ইউনিয়ন দল বিজয়ী হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১