জগন্নাথপুরে পূরবী মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন
- Update Time : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আনুষ্ঠানিকভাবে পূরবী মেডিকেল হল’র উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর-সুনামগঞ্জ রোড চিলাউড়া পয়েন্টে রোববার (২৩ মে) ১১টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি আব্দুল জব্বার পরিচালিত পূরবী মেডিকেল হল’র আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান লিলু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, খোকন দেবনাথ, বৃজেশ দেবনাথ, ফাহিম আহমদ প্রমূখ।




























