ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত জুয়েলের অবস্থা আশংকা জনক
- Update Time : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে জুয়েল আহমদ( ২৪)। সে এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুয়েল আহমদ উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশর পশ্চিম পাড়ার সোনা মিয়ার পুত্র। পুর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ আবু বক্কর, জলিল মিয়া, আবু সুফিয়ান,আবদুর রহিম, শাহজাহান, নুরুল আমিন, রুহুল আমিন ও জুবেদ আলী গত শনিবার সকালে গ্রামের খালেরপাড়ে তার উপর হামলা করেছে। হামলায় জুয়েল আহমদ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলাকারীরা এ সময় মসজিদের খাল লিজের পাওনা ৬০ হাজার টাকাও তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আহত জুয়েল আহমদের ভাই ইকবাল আহমেদ সায়েক বাদী হয়ে ছাতক থানায় একই গ্রামের জলিল মিয়ার পুত্র আবু বক্করসহ ৮ জনের বিরুদ্ধে মামলা(নং০৫) দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ দিকে হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল আহমদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। শীঘ্রই আসামিরা ধরা পড়বে।





























