০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌরসভাসহ ৬১ পৌরসভার ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ
- Update Time : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাসহ আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
আজ বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
যেসব এলাকায় ইভিএম বা ব্যালটে ভোট হবে:































