০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : ১২:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে আমন মৌসুমে ব্রি-৮৭ ধানের প্রদর্শনী, মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ফলিত গবেষণা বিভাগের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক’র সহযোগিতায় গড়গাও এলাকায় হাফিজ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউট (ব্রি) গাজীপুর ও ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফলিত গবেষণা বিভাগের প্রধান ড. হুমায়ূন কবীর। ছাতকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় ও কৃষক ছালেক আহমদের সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ধান গবেষণা ইন্সস্টিটিউট গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদী হাসান ও খন্দকার খালিদ আহমদ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ফারুক হোসেন, সাংবাদিক মাহবুব আলম, সদরুল আমিনসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১২:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০