০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- Update Time : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে নুর মিয়া আহমদ (২৩)।
জানাগেছে, আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর হাসপাতাল এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।





























