১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের চাল বিতরণ

  • Update Time : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল।

কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে আশারকান্দি ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে মধ্যে ৩য় ধাপে আজ বৃহস্পতিবার ইউনিয়ন অফিসে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে চাল বিতরণ করা হয়।

ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের চাল বিতরণী অনুষ্ঠান আশারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে ও সমাজকর্মী প্রতাপ খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের স্বনামধন্য কবি ও গবেষক সাবেক জননন্দিত ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, ইউপি সদস্য ছানু মিয়া মেম্বার, গোলাম মস্তফা আলাল, বকুল বাবু, রাহেল মিয়া, ফজলু মিয়া, আজিজুর রাজা চৌধুরী, আনা মিয়া, আকিল আলী, তোফাজ্জল হোসেন, ছাত্রনেতা সাকিল আহমদ

চাল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন যাঁদের নামে দাতা পরিষদ সেই মরহুম ওয়াজিব উল্লাহ মাষ্টার ও মেহেরুন্নেছা খাতুনের দুই নাতী কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যানের দুই ছেলে শাওন ইসলাম ও নয়ন ইসলাম।

উল্লেখ্য যে, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৯৮৮সালে আশারকান্দি ইউনিয়নে ৫০০মন ধান ও ২০০৪ সালে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০০মন চাল বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। চলতি ২০২০ সালে আশারকান্দি ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে চাল বিতরণ চলছে।

এছাড়াও ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইউনিয়নে আর্ত মানবতার কল্যাণে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের চাল বিতরণ

Update Time : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০