জগন্নাথপুরে দীনুল ইসলাম বাবুলের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের ত্রান বিতরণ
- Update Time : ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের স্বনামধন্য কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের গর্বিত পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ২য় ধাপে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে অসহায়- দরিদ্র ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে চাল বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের জামালপুর (খানবাড়িতে) আজ ২ সেপ্টেম্বর বুুধবার পরিষদের পক্ষ থেকে ত্রান (চাল) বিতরণ করা হয়। ত্রান বিতরণী অনুষ্ঠান এলাকার বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য দরাজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক জননন্দিত ইউপি চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ (ছাবির মিয়া), বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, আজিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনা চৌধুরী, সমাজকর্মী ফখরুল ইসলাম, আমির খান সাব্বির, ওয়াজিব- মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের কনিষ্ঠ পুত্র নয়ন ইসলাম প্রমূখ। এসময় এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার, আব্বাস উদ্দিন, আব্দুল মছব্বির খান, ইয়াওর খান, সাহিদ আলী, আলী হোসেন, হাসান খান, ছাত্রনেতা সাকিল আহমদ, মুরাদ আহমদ সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৯৮৮সালে আশারকান্দি ইউনিয়নে ৫০০মন ধান ও ২০০৪ সালে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০০মন চাল বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। করোনা ভাইরাসে কর্মহীন অসহায়- দরিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইউনিয়নে শিক্ষা, চিকিৎসা সহ অসহায়দের পাশে আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।





























